Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংককের কারাগার থেকে প্যারোলে মুক্ত থাকসিন

আর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৬ ১০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে কারামুক্ত হয়েছেন।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার (১১ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে তিনি দেশটির রাজধানী ব্যাংককের ক্লোংপ্রেম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন।

থাকসিনকে স্বাগত জানাতে কারাফটকে হাজির হন তার পরিবারের সদস্য ও সমর্থকেরা। সেখানে থাকসিনের মেয়ে ও থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা উপস্থিত ছিলেন। তিনি বেরিয়ে এসে পরিবারের সদস্যদের আলিঙ্গন করেন। থাকসিন নিজের দল ফিউ থাই পার্টি ও রেড-শার্ট সমর্থকদের অভিবাদন জানান।

কারাগার থেকে বেরিয়ে আসার সময় থাকসিনের পরনে ছিল সাদা শার্ট আর নীল প্যান্ট। তার ছোট করে ছাঁটা চুলে পাক ধরেছে।
থাকসিন কারাফটক থেকে বেরিয়ে আসার পর জাতীয় সংগীত বাজানো হয়। তিনি থাই জাতীয় পতাকার প্রতি সম্মান জানান।

বিজ্ঞাপন

এসব আনুষ্ঠানিকতা শেষে সকাল ৭টা ৫৬ মিনিটে গাড়িবহর নিয়ে কারাগার এলাকা ছাড়েন থাকসিন। এ সময় তার বিলাসবহুল গাড়ির পেছনের জানালার কাচ পুরোপুরি নামানো ছিল। ধীরগতিতে গাড়িটি সমর্থকদের ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যায়। তিনি সমর্থকদের শুভেচ্ছা জানান।

থাকসিনের প্যারোলের মেয়াদ আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় তাকে বাধ্যতামূলকভাবে একটি ইলেকট্রনিক মনিটরিং (ইএম) ব্রেসলেট পরে থাকতে হবে। থাইল্যান্ডের ‘ডিপার্টমেন্ট অব কারেকশনস’–এর বিধি অনুযায়ী সাধারণ প্যারোল পাওয়া ৮৫৯ জন বন্দীর একজন থাকসিন। প্যারোলে মুক্তির তিন দিনের মধ্যে থাকসিনকে ব্যাংকক প্রবেশন দফতর–১–এ হাজিরা দিতে হবে।

গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন। সেই সময় থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট তাকে এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতে জড়িত থাকার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫০

আরো