Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা ও রাজশাহীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১২:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের কারণে সোমবার (১১ মে) রাজধানী ঢাকা ও রাজশাহীর বেশ কিছু এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের আওতাধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে জরুরি উন্নয়নমূলক কাজ চলবে। এই কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎহীন থাকবে হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকা। কর্তৃপক্ষ বলছে, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় ৪ মেগাওয়াট, যা স্বাভাবিকের চেয়ে বেশি। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ করা হচ্ছে, যা সিস্টেম লস কমিয়ে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল করবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার কাজ শুরু হয়েছে। এ কারণে সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর রাবি স্টেশন ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ এলাকা, জিয়া স্কুল সংলগ্ন এলাকা, বুধপাড়া, গণির ঢালান এবং মোহনপুর চকপাড়া। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর