Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ডেমরায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ২১:৪২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকার ডেমরা এলাকায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কামিনী (২৪) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (১১মে) বিকেল সাড়ে ৫টার দিকে ডেমড়ার কোনাপাড়া রোডে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

হাসপাতালে নিহত কামিনীর সহকর্মী শারমিন আক্তার জানান, তারা দু’জন যাত্রাবাড়ির মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে এআরআর ডিসমেটিকস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। কামিনী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে থাকতেন।

বিজ্ঞাপন

বিকেলে কারখানা ছুটির পর ব্যাটারিচালিত রিকশায় চড়ে তারা ডেমরার কোনাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পরে ডেমরা কোনাপাড়া রোডে রিকশার চাকার সঙ্গে কামিনীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে প্রথমে কোনাপাড়ার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কামিনীর বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তার সহকর্মী শারমিন আক্তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত পোশাক শ্রমিকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।’

 

সারাবাংলা /এসএসআর

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো তাদের হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। এ ছাড়া, উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সমন্বয়, কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার অধীন ১৫টি আঞ্চলিক কমিশনের মধ্যে ২০০২ সালে প্রতিষ্ঠিত নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন অন্যতম। আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে কমিশনটির কার্যক্রম পরিচালিত হয়। সম্মেলনে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড অংশ নেয়। সহযোগী রাষ্ট্র হিসেবে উপস্থিত রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, মরিশাস, সেশেলস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

পর্যবেক্ষক দেশ হিসেবে রাশিয়া, মালয়েশিয়া ও সুদানের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং হাইড্রোগ্রাফি সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ২০২৫-২৭ মেয়াদের জন্য নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর