Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট টেস্ট / প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ ১০১

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম সেশনটা খুব একটা ভালো কাটল না বাংলাদেশের। আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা সিলেটেও ব্যর্থ। পরে মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য আবারও প্রতিরোধ গড়েছেন।

সব মিলিয়ে ৩ উইকেটে ১০১ রান তুলে টেস্টের প্রথম সেশনের খেলা শেষ করেছে বাংলাদেশ। সেশন শেষে ২৮ রানে অপরাজিত দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৮ রানে অপরাজিত।

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। অনুমিতভাবে আজ টেস্ট অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। অপর ওপেনার মাহমুদুল হাসান জয় আজও ব্যর্থ। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন শূণ্যরানে।

বিজ্ঞাপন

তবে অভিষিক্ত তানজিদ হাসান খেলছিলেন তার মতো করেই। আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত। আজ টেস্ট অভিষেকেও খেলছিলেন সেই আক্রমণাত্মক মেজাজেই। পাকিস্তানি বোলারদের যেখাবে সীমানা ছাড়া করছিলেন দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু তানজিদ ফিরলেন আবার রীতিমতো ‘আত্মহত্যা’ করে।

মোহাম্মদ আব্বাসের ভালো লেংথের বলটা কেন জানি মিড অনের ওপর দিয়ে তুলে মারতে গেলেন। বল বাতাসে ভেসে ক্যাচ হয়েছেন সেই আব্বাসেরই। ৩৪ বলে ৩ চারে ২৬ রানে থেমেছে তানজিদের অভিষেক ইনিংস। তারপর মুনিনুল হক সৌরভ প্রতিরোধ গড়েছিলেন, তবে ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৪১ বলে ২২ রান করে।

তারপর সেশনের বাকি সময়ে আর বিপদ হতে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

উল্লেখ্য, মিরপুর টেস্ট জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর