Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা দেবে ইসলামী ব্যাংক

সারাবাংলা ডেস্ক
২০ মে ২০২৬ ১৩:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফিলিস্তিনি ১২ ছাত্রীকে উচ্চশিক্ষায় সহায়তা প্রদান করবে ইসলামী ব্যাংক। এ লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফিলিস্তিন দূতাবাসের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে।

সমঝোতা স্মারকের অধীনে ইসলামী ব্যাংক ১২ জন ফিলিস্তিনি ছাত্রীর আবাসন, জীবনধারণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য আগামী পাঁচ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করবে।

রোববার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের উপস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

বিজ্ঞাপন

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমেদ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশীদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ফিলিস্তিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর