Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হজযাত্রীদের সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ২১:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের দেওয়া স্বাস্থ্যবিধির আলোকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের সুরক্ষায় কিছু জরুরি নির্দেশনা জারি করেছে। প্রচণ্ড গরমের কারণে হাজিদের সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে নির্দেশনায়।

বুধবার (২০ মে) মন্ত্রণালয়ের পক্ষ হতে হজযাত্রীদের নিরাপত্তায় বেশকিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। ছায়ায় বিশ্রাম নেওয়া ও চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য হজযাত্রীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া, নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে। স্বাছন্দ্যময় ইবাদত-বন্দেগির লক্ষ্যে হজযাত্রীদেরকে সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৮০ হাজার মানুষ সৌদি আরবে গেছেন হজ পালন করতে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর