Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে অগ্রিম হিসেবে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ‎বৃহস্পতিবার (২১ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট।
‎
‎আজ সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

‎ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।‎

বিজ্ঞাপন

‎রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন ভ্রমণকারী অগ্রিম যাত্রার জন্য একসঙ্গে সর্বোচ্চ চারটি আসন বুক করতে পারবেন, তবে এই টিকিটগুলো কোনোভাবেই ফেরতযোগ্য নয় বা টাকা রিফান্ড পাওয়া যাবে না। এর পাশাপাশি সাধারণ ও কাউন্টার যাত্রীদের সুবিধার্থে ভ্রমণের দিন মোট আসনের এক-চতুর্থাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট স্টেশন থেকে কেনা যাবে, যদিও এই বিশেষ সুযোগটি শোভন বা সুলভ শ্রেণির বাইরে অন্য কোনো উচ্চ বিলাসবহুল আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো