Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৫:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেট নগরীর কোতোয়ালি সংলগ্ন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) এক সদস্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে হাসপাতালের আইসিসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইমন আচার্য্যের বাড়ি চট্টগ্রামে। এক সপ্তাহ আগে তিনি র‍্যাব’৯-এ জয়েন করেছেন।

এদিকে পুলিশ শুক্রবার দুপুরে হামলাকারী ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্বিনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় র‌্যাবের সদস্য ইমন এগিয়ে আসে এবং বিষয়টি দেখতে পেয়ে সে ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরার সঙ্গে সঙ্গে ছিনতাইকারী ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।

এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর