Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামিসা হত্যা মামলার দ্রুত বিচারে বিশেষ বেঞ্চ গঠনের দাবি

স্টাফ করেসপন্ডেট
২৪ মে ২০২৬ ১৬:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করতে হাইকোর্ট বিভাগে বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন।

রোববার (২৪ মে) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

মাহবুব উদ্দিন খোকন বলেন, শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নৃশংস, লজ্জাজনক ও জাতির জন্য অপমানজনক। এ ধরনের ঘটনায় শুধু সাধারণ মানুষ নয়, আইনজীবীদের মধ্যেও গভীর ক্ষোভ ও বেদনা তৈরি হয়েছে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, আলোচিত অনেক মামলার বিচার বছরের পর বছর ঝুলে থাকে। তাই দ্রুত বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

তার মতে, দ্রুত বিচার কোনো বেআইনি বিষয় নয়। বরং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাই মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠন জরুরি।

তিনি আরও বলেন, উচ্চ আদালতে বিচারক সংকটের কারণে বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আগে আপিল বিভাগে তিনটি বেঞ্চ থাকলেও বর্তমানে একটি বেঞ্চ দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে অনেক মামলার শুনানি বছরের পর বছর ঝুলে থাকছে।

চাঞ্চল্যকর মামলার জট কমাতে অবিলম্বে নতুন বিচারক নিয়োগ, মিথ্যা মামলা বন্ধ এবং হয়রানির শিকার নির্দোষ ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ বোর্ড গঠনেরও আহ্বান জানান এই জ্যেষ্ঠ আইনজীবী।

তার ভাষ্য, নিম্ন আদালতে রায় হওয়ার পর উচ্চ আদালতে আপিল শুনানি কবে হবে, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রুত বিচার নিশ্চিত করতে আপিল বিভাগে অন্তত দুই থেকে তিনটি বেঞ্চ চালুর প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর