Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাবাংলা কুষ্টিয়া অফিসের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ০০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডট নেট-এর কুষ্টিয়া ব্যুরো অফিসের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সারাবাংলার কুষ্টিয়া ব্যুরো প্রধান অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, ‘সারাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কুষ্টিয়ার গর্ব মরহুম কামরুল ইসলাম সিদ্দিক। তারই সুযোগ্য সন্তান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সারাবাংলার প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম সিদ্দিক সাহেবের দিকনির্দেশনায় সারাবাংলা আজ দেশের অন্যতম প্রধান সংবাদমাধ্যমে পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে এগিয়ে এলে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।’

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুজিবুল শেখ বলেন, ‘সারাবাংলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণের মাধ্যমে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম সমাজের অন্যদেরও উদ্বুদ্ধ করবে।’

সারাবাংলার পাঠক ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ বলেন, ‘সারাবাংলা কুষ্টিয়া ব্যুরো অফিসের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানাই। সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর