Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধ পুশ-ইন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ২০:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।

তিনি বলেন, এসব ঘটনার পেছনে ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ ধরনের আচরণ কখনোই সৎ ও বন্ধুত্বপূর্ণ আচরণ হতে পারে না। তিনি এ বিষয়ে বিজিবিকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

বুধবার (২৭ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে রিজভী বলেন, ‘দুর্ঘটনার পেছনে কারও অবহেলা বা চিকিৎসাজনিত গাফিলতি রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ।’

বিজ্ঞাপন

দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর