Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে ডা. রফিকুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৯:৪২

রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: শিশু রামিসার বাবা হান্নান মোল্লা রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, তিনি হঠাৎ শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। হৃদরোগজনিত সমস্যার সন্দেহে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ)-তে অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুক-এর অধীনে পর্যবেক্ষণে আছেন।

এদিকে রামিসার বাবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে সোমবার (১ জুন) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম তাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুক-এর কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য নেন। এ সময় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেন এবং রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

বিজ্ঞাপন

প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে পটাশিয়ামের ঘাটতি সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে এবং তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহে (ভাইরাল পেরিকার্ডাইটিস) আক্রান্ত হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল থাকলেও, চিকিৎসকরা আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন।

সারাবাংলা/এমএমএইচ/এসআর