Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংকনির্ভরতা কমিয়ে নতুন অর্থনৈতিক ধারার ইঙ্গিত: আমির খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৬:৪৫

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

ঢাকা: সরকার ধীরে ধীরে প্রচলিত বাজেট কাঠামো থেকে বেরিয়ে এসে পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশ্ব অর্থনীতির ধরণ, বিনিয়োগের মানদণ্ড ও অর্থনৈতিক অগ্রাধিকারে পরিবর্তন আসায় দেশের পাবলিক ফাইন্যান্স ব্যবস্থাকেও নতুনভাবে সাজানোর প্রয়োজন দেখা দিয়েছে।

শুক্রবার (১২জুন) ২০২৬- ২৭ অর্থবছ‌রের বা‌জে‌টোত্তর সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা বলেন।

তি‌নি বলেন, দীর্ঘদিন ধরে সরকার স্থানীয় ব্যাংক থেকে ব্যাপক ঋণ নেওয়ায় বেসরকারি খাতের জন্য ঋণপ্রাপ্তি সংকুচিত হয়েছে, যা অর্থনীতিতে ‘ক্রাউডিং আউট’ হিসেবে পরিচিত। স্থানীয় ব্যাংকের মূল লক্ষ্য হওয়া উচিত বেসরকারি খাতের বিনিয়োগে অর্থায়ন করা, সরকারি ব্যয় নির্বাহ নয়।

বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে সরকার ধাপে ধাপে ব্যাংকনির্ভর ঋণ কমানোর উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়। তি‌নি বলেন, একবারে পরিস্থিতি বদলানো সম্ভব না হলেও একটি নতুন প্রবণতা বা ‘ট্রেন্ড’ নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে গত অর্থবছরের তুলনায় চলতি বাজেটে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি টাকা কমানো হয়েছে।

তি‌নি জানান, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সরকারের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা আরও কমবে এবং একই সঙ্গে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগের সুযোগ বাড়বে। এতে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে ঋণ বণ্টনের ভারসাম্যও উন্নত হবে।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর