Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোন স্থাপনে ডেলেপমেন্ট ও লিজ চুক্তি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৭:২২

– ছবি : সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামের আনোয়ারায় একটি ‘চাইনীজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) স্থাপন করবে সরকার। এ লক্ষ্যে গঠিত ‘স্পেশাল পারপোজ কোম্পানি’ (এসপিসি) বাংলাদেশ’ এবং ‘সিইআইজেড কোম্পানি লিমিটেড’-এর মধ্যে সম্পাদিতব্য ‘ডেলেপমেন্ট এগ্রিমেন্ট’ এবং ‘ল্যান্ড লীজ এগ্রিমেন্ট’ অনুমোদন ও সইয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভায় আরও দুটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর একটি হচ্ছে- ‘মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটি’ কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিতে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’ (বেজা) কর্তৃক সুপারিশকৃত অংশ নীতিগত অনুমোদন এবং অপরটি সরাসরি ক্রয় পদ্ধতিতে রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো