Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৮:৪১

হাম। প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৭৭ শিশু।

বুধবার (১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৭৭ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১১১ শিশু এবং সন্দেহজনক হামে ৯৬৬ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩ হাজার ২৭৭ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৬৯ হাজার ৬৮৮ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৬৬১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৫৬৮ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

বিজ্ঞাপন

তেজগাঁও কলেজে গোপন বৈঠক, আটক ২৩
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫১

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৮

আরো

সম্পর্কিত খবর