Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট 
১৯ জুন ২০২৬ ১২:৪২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

​শুক্রবার (১৯ জুন) সকাল পৌনে ৯টার দিকে শ্যামপুর পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,​ সকালে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে রাস্তা পার হচ্ছিলেন অজিত বাবু। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। ওই ব্যক্তি পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় থাকতেন। আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

​এসআই দীপক কুমার আরও জানান, ঘটনার পরপরই মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাক মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা /এসএসআর / এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর