Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উলটে চালক ও হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১১:০৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথর বোঝাই ট্রাক উলটে ড্রাইভার ও হেলপার নিহতের ঘটনা ঘটেছে।

রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায়। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশে রওনা দিয়েছিল। পথে কুষ্টিয়া বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের মাঠে উলটে পড়ে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। হেলপার পাথরের নিচে চাপা পড়ায় দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর