Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / মুখোমুখি ব্রাজিল-জাপান, কী বলছে পরিসংখ্যান?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রুপ পর্বের পার্ট শেষ, শুরু নকআউট পর্ব। বিশ্বকাপের শেষ বত্রিশে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার শক্তিশালী দল জাপান। গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রাখা ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে জাপান নিশ্চিত হয়েছে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

শক্তিমত্তা, অভিজ্ঞতা ও ফিফা র‍্যাঙ্কিং—সব দিক থেকেই এগিয়ে ব্রাজিল। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সেলেসাওদের অবস্থান ষষ্ঠ, আর জাপান রয়েছে ১৮ নম্বরে। মুখোমুখি পরিসংখ্যানেও আধিপত্য ব্রাজিলের।

এ পর্যন্ত দুই দল আন্তর্জাতিক ফুটবলে ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, ২টি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একবার। তবে সেই একমাত্র জয়টিই এসেছে দুই দলের সর্বশেষ সাক্ষাতে।

বিজ্ঞাপন

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। সেই ম্যাচে খেলা জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ দলে থাকায় তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।

দুই দলের ১০ ম্যাচে মোট ৪৫টি গোল হয়েছে। এর মধ্যে ব্রাজিল করেছে ৩৭টি, আর জাপানের গোল ৮টি। এই লড়াইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের তারকা নেইমার। জাপানের বিপক্ষে পাঁচ ম্যাচে তিনি একাই করেছেন ৯টি গোল।

গ্রুপ পর্বে ব্রাজিলের শুরুটা হয়েছিল মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে। তবে এরপর হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠে সেলেসাওরা।

অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল জাপান। দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউটের পথ সহজ করে তারা। গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে জাপান।

পরিসংখ্যান, র‌্যাঙ্কিং ও অতীতের রেকর্ড ব্রাজিলের পক্ষে কথা বললেও সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে জাপানের জয় ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফলে নকআউট পর্বে দুই দলের এই লড়াইয়ে উত্তেজনার কমতি থাকছে না।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক!
৩ অক্টোবর ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর