Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লবীতে এবার কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ২২:৪৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীর মিরপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। আর ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনে থার্টিন হার্টস ক্যাম্পের দ্বিতীয় তলার বাসায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আসামি আনোয়ার হোসেন সাঈদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই আসামি কিশোরীদের পাশের রুমে ভাড়া থাকে। সে বিভিন্ন সময় কিশোরীকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার রাতে কিশোরী বাথরুম শেষে ঘরে ফেরার সময় আসামি সাঈদ কিশোরীর মুখ চেপে ধরে দ্বিতীয় তলার বাসায় নিয়ে যায়। সেখানে কিশোরীকে মারধর করে এবং মুখে বালিশ চাপা দেয়। এতে কিশোরী অচেতন হয়ে পড়লে আসামি সাঈদ তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীকে নিচতলায় বিবস্ত্র অবস্থায় পানির হাউজের মধ্যে ফেলে রেখে যায়। ভোরের দিকে প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

বিজ্ঞাপন

এজাহার থেকে আরও জানা যায়, উত্তেজিত জনতা আসামি সাঈদকে হাতেনাতে ধরে মারধর করে পল্লবী থানা পুলিশে দিয়ে দেয়।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতরাতে মিরপুর ১০নম্বর সেকশন এলাকার একটি বাসায় কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোরীর ভাই নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। আসামি আনোয়ার হোসেন সাঈদকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে পাঠানো হবে। ওই কিশোরী বর্তমানে ঢাকা মেডিকেল ওসিসিতে ভর্তি আছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর