Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইবিতে অপটিকাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন

ইবি করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৫:৩৮

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিট প্রকল্পের আওতাধীন ক্যাম্পাসের আটটি হলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে পাঁচ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিকাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে এ কজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, জুলাই- ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ইসলামিক ইউনিভার্সিটি জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং শিক্ষার্থীদের নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচিটি নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমগুলোর গতি অনেক বেশি সমৃদ্ধ করবে। এই কার্যক্রমটি খুব দ্রুততার সাথেই সম্পন্ন হবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে ভবিষ্যতে ইসলামিক ইউনিভার্সিটি প্রযুক্তিগত বিদ্যার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর