Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ২০:৪২

– সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: কলম্বিয়ার সান হোসে দেল পালমার-এ সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং তাঁর নিজের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই কঠিন সময়ে বাংলাদেশ কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর