Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বৃহস্পতিবার

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১০:৫০

নির্বাচন কমিশন (ইসি)

‎ঢাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ অগাস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করব। আমাদের চলমান কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।’

ইসি সূত্রে জানা গেছে, কমিশন তাদের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবে। সেই সঙ্গে অক্টোবরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি গুছিয়ে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে ইসি। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য অক্টোবর মাসের মধ্যে সব ধরনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, সব প্রস্তুতি শেষ করে নভেম্বরে ভোট গ্রহণের পরিকল্পনা সামনে রেখে কাজ এগোচ্ছে। ভোটের সুবিধার্থে ভোটার তালিকা চূড়ান্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়সহ আনুষঙ্গিক সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

ভোটের দিনক্ষণ চূড়ান্তের বিষয়ে তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক প্রস্তুতি সম্পন্ন হলেই কমিশন সভা ডেকে নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। এরই মধ্যে স্থানীয় নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্তের পাশাপাশি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকাও চূড়ান্ত হচ্ছে এ মাসে।
‎
‎ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের নতুন আচরণবিধিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং- হয়েছে। নির্বাচন পরিচালনা বিধি ও আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর থেকে এপ্রিল- এ ছয় মাসকে স্থানীয় নির্বাচনের উপযুক্ত সময় বিবেচনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনার পর ভোটের দিনক্ষণ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর