Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিগত সময়ে শিক্ষার চেয়ে অবকাঠামোর দিকে মনোযোগ বেশি ছিল: ববি হাজ্জাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩২

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

যশোর: বিগত সময়ে শিক্ষার চেয়ে অবকাঠামোর দিকে মনোযোগ ছিলো বেশি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষার সংস্কার ও অগ্রযাত্রায় সরকারের পরিকল্পনা শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে শিক্ষার বাজেট দিতো, বাজেট শেষ হওয়া দিয়ে নির্ধারণ হতো শিক্ষার সফলতা। এখন আমরা অবকাঠামো নয়, শিক্ষার মান দিয়েই সফলতা নিধারণ করছি। আমাদের শিক্ষার্থীরা কতটুকু শিখছে এর ভিত্তিতেই মূল্যায়ন হবে আমাদের মন্ত্রণালয়সহ পুরো প্রাথমিক শিক্ষাব্যবস্থা।

বিজ্ঞাপন

আগামি শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কারিকুলামে ক্রীড়া বিষয় যুক্ত হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তরুণসমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আগামি শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কারিকুলামে ক্রীড়া বিষয় যুক্ত হবে। স্থানীয় খেলোয়াড় বা ক্রীড়া বিষয়ে অভিজ্ঞ এমন ব্যক্তিদের এই শিক্ষাদানে শিক্ষক হিসাবেও অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আগামি বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল দেওয়ার পরিকল্পনা রয়েছে। বানরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ ও ফর্টিফায়েড বিস্কুট ছাড়াও রান্না করা খাবার পাইলট প্রজেক্টে হিসাবে শুরু করা হবে জানান প্রতিমন্ত্রী।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মাসুম হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগীয় উপপরিচালক ড. মো শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাছুম বিল্লাহ। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার প্রাথমিকের শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর