Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান গেমসের জন্য শক্তিশালী বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ২০:১১

জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য এবার শক্ত দল ঘোষণা করবে বাংলাদেশ, এমন আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। লিটন দাসকে অধিনায়ক করে পূর্ন শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ। চমক হিসেবে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চোটের কারণে দলে নেই গতি তারকা নাহিদ রানা। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও নেই দলে। বাকিদের মধ্যে সেরাদের নিয়েই দল গঠন করা হয়েছে।

এবারের এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টকে গুরুত্ব সহকারে দেখছে দলগুলো। ভারত-পাকিস্তানসহ পাঁচ টেস্ট খেলুড়ে দেশই শক্ত দল ঘোষণা করেছে এশিয়ান গেমসের জন্য। বাংলাদেশকেও তাই শক্ত দল দিতেই হতো।

বিজ্ঞাপন

এবারের ২০তম আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের আয়োজক জাপান। এবারের আসর শুরু হবে ১৯ সেপ্টেম্বর। গেমছে পুরুষ ক্রিকেট ইভেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর