Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল করার জন্য আইন অনুযায়ী ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা আপিল করেননি, তারা পরবর্তীতে আর আপিল করার সুযোগ পাবেন না।’

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে গুম ও মানবাধিকার আইন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাসহ যেসব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করেননি, তাদের ক্ষেত্রে আইনে আর আপিলের সুযোগ নেই। নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পর আপিল গ্রহণের বিধান নেই বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান সৃষ্টি হবে না।’

মো. আমিনুল ইসলাম বলেন, ‘গুমসংক্রান্ত প্রতিটি অভিযোগ ও তদন্ত প্রতিবেদন যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর