Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় আসামিদের কেক কাটার ঘটনাকে কেন্দ্র করে তিনজন সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, আসামিদের জন্য বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত খাবার সরবরাহ এবং হাজতখানার ভেতরে কেক কেটে জন্মদিন উদযাপনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দ্রুত লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের গারদখানায় এক আসামির জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এ সময় কয়েকজন স্বজন অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন। জন্মদিন উদযাপনের সময় অন্য আসামিদেরও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

বিজ্ঞাপন

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ট্রাইব্যুনাল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘কেক কাটাসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরো বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

সারাবাংলা/টিএম/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর