Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল গ্রহণ আদেশ আজ হচ্ছে না

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৩ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ – ছবি : সংগৃহীত

ঢাকা: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না— এ বিষয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) আপিল বিভাগের আদেশ হচ্ছে না।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় এ বিষয়ে নির্ধারিত আদেশ পিছিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালাম আযাদ-এর আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।

এর আগে গত ৩১ আগস্ট আপিল বিভাগ এ বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন। সেদিন আপিলকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ডের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদ-কে মৃত্যুদণ্ড দেন। স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই ছিল প্রথম রায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর