Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এ সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩০

ঢাকা: রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে।

‎রোববার ৬ সেপ্টেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎ইসি সচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হবে।

‎এর আগে, গত ২২ আগস্ট ওই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এক প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

‎ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা শাখা ইতোমধ্যে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে। সংবিধান অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা থাকায় দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে কমিশন।

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর