Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩২

সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে এই বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।

তিনি বলেন, নতুন স্থাপিত হতে যাওয়া এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে সাধারণ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে। শ্রমজীবী মানুষের সুবিধার্থে পরিচালিত এসব ইউনিটে একটি মিনি ল্যাবরেটরি ও ফার্মেসি সংযুক্ত থাকবে। তিনি বলেন, প্রতিটি ইউনিটের অধীনে তিনটি করে কমিউনিটি ক্লিনিক বা প্রান্তিক কেন্দ্র পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ হাসপাতাল পরিচালনার বিষয়টি সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া সম্ভব নয়, তবে ইউনিয়নভিত্তিক এই পদক্ষেপ শ্রমজীবীদের চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর