Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালবাগে বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১২ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২২

আত্মহত্যা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর লালবাগ এলাকার একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

বুধবার (৯ সেপ্টম্বর) বেলা আড়াইটার দিকে পিসি দাস স্ট্রিট লেনের একটি বাসার পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, তৌহিদা হোসেন তিশা একজন গৃহিণী। তিনি স্বামী মনির হোসেন ও দুই সন্তানকে নিয়ে লালবাগের বাসায় থাকতেন। স্বামী মনির হোসেন পাঠাও চালক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সকালে পারিবরিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। দুপুরে নিজরুমে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দেন। দেখতে পেয়ে স্বজনেরা পুলিশকে খবর দেয়। এর পর বাসায় গিয়ে ওই গৃহবধুকে ঝুলন্ত অবস্থায় পাই। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বেলায়েত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধু গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

কোজাগরী লক্ষ্মীপূজা আজ
২৫ অক্টোবর ২০২৬ ১১:৫২

আরো

সম্পর্কিত খবর