Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৮

প্রতীকী ছবি

খুলনা: জেলায় মোস্তাকিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।

স্থানীয়রা জানান, তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন মোস্তাকিন। এসময় দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর