Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে ভেরিফিকেশন অযৌক্তিক: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১

ঢাকা: অবসরের পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাধারণ পাসপোর্ট পেতে অতিরিক্ত গোয়েন্দা ভেরিফিকেশনের মুখোমুখি করা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর পাসপোর্টসংক্রান্ত জটিলতা নিয়ে দায়ের করা এক রিটের রায়ে এ পর্যবেক্ষণ দেন আদালত।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ে বলেন, আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীসহ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক এবং তাদের স্ত্রীদের কোনো ধরনের অতিরিক্ত গোয়েন্দা ভেরিফিকেশন ছাড়াই সাধারণ পাসপোর্ট ইস্যু ও হস্তান্তর করতে হবে।

বিজ্ঞাপন

রায়ে আদালত উল্লেখ করেন, বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে রাষ্ট্র তাদের পরিচয় ও মর্যাদা যাচাই করেই কূটনৈতিক পাসপোর্ট প্রদান করে। ফলে অবসরের পর সাধারণ পাসপোর্ট পেতে পুনরায় গোয়েন্দা যাচাইয়ের শর্ত আরোপের যৌক্তিকতা নেই।

রিট আবেদনে বলা হয়, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক এবং তাদের স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার অধিকারী। বিচারকের পদ থেকে অবসর বা পদত্যাগের পর ওই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। আগে এ ধরনের আবেদন নিষ্পত্তিতে কোনো গোয়েন্দা প্রতিবেদনের প্রয়োজন হতো না।

কিন্তু ২০২৪ সালের ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক স্মারকে কূটনৈতিক পাসপোর্ট সমর্পণকারীদের সাধারণ পাসপোর্ট দেওয়ার আগে দুটি গোয়েন্দা সংস্থার সন্তোষজনক প্রতিবেদন বাধ্যতামূলক করা হয়।

এর ফলে আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলী ২০২৪ সালের ৩ নভেম্বর কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করলেও গোয়েন্দা ক্লিয়ারেন্স না পাওয়ার কারণ দেখিয়ে তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। এতে তিনি বিদেশ সফরে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন।

পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতিক্রমে হাইকোর্ট বিভাগের প্রোটোকল কর্মকর্তা মো. রোমান ভূঁইয়া প্রশাসনিক ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। রুল জারির পর শুনানি শেষে হাইকোর্ট রুলের নিষ্পত্তি করে এ রায় দেন।

বিজ্ঞাপন

জয়ার প্রেমে পড়া বারণ!
২৬ অক্টোবর ২০২৬ ১৮:২৮

আরো

সম্পর্কিত খবর