Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানবন্দর এলাকা থেকে হাতেনাতে ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০২

আটক হওয়া ছিনতাইকারী।

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে এ ছিনতাইকারীকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারীর নাম মো. মোজাহিদ (২৫)। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের মৃত স্বপন মিয়ার ছেলে। বর্তমানে তিনি ডিএমপির উত্তরা এলাকার আব্দুল্লাহপুরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি বিশেষ টিম বিমানবন্দর এলাকায় ডিউটিতে থাকাকালে সরাসরি ছিনতাইয়ের সময় মোজাহিদকে হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর