Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাকছুদুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৫

অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার – ছবি : সংগৃহীত

ঢাকা: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

অধ্যাপক মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। পরে তিনি একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেছেন।

কানাডিয়ান কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে উচ্চতর পড়াশোনাও করেছেন তিনি। শিক্ষাজীবনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় স্থান অর্জন করেন।

অধ্যাপক মাকছুদুর রহমান শিক্ষাবিদ, গবেষক ও হিসাববিদ হিসেবে পরিচিত। আর্থিক খাত নিয়ে তার ৩৫টির বেশি গবেষণা নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর লেখা ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস: এ কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস’ বইটিও পাঠকমহলে পরিচিত। আর্থিক খাত নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার ও সভায় অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা ও চীনসহ বিশ্বের ২০টির বেশি দেশ সফর করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর