Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি পরিবারের মাঝে চাল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৯

চাল বিতরণ কার্যক্রম।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি তিন ইউনিয়নের ১ হাজার ১০০ পরিবারের মাঝে ১৫ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘চালের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য খাবার স্যালাইন, সুপেয় পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে পানিবন্দি মানুষের জন্য।’

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারত থেকে আসা উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী তীরবর্তী এলাকা, চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে সদর ও শিবগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত ৩ হাজার পরিবার। শুক্রবার সকালে পদ্মা নদীতে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, আগামী ২৪ ঘন্টা পর পানি কমতে শুরু করবে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর