Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

অস্ত্রসহ গ্রেফতার টেস্টার মোবারক।

চট্টগ্রাম: চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। টেস্টার মোবারক কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, টেস্টার মোবারক দীর্ঘদিন ধরে ফটিকছড়ি ও আশপাশের এলাকায় সক্রিয় ছিলেন। তিনি ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রের ব্যবহার ও আধিপত্য বিস্তার নিয়ে পুলিশের নজরদারিতে থাকা ব্যক্তিদের মধ্যে তার নামও ছিল। ডেভিড ইমনকে গ্রেফতারের পর তার সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় টেস্তার মোবারককে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছিলেন, সন্ত্রাসীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ডেভিড ইমনকে গ্রেফতারের ক্ষেত্রেও জেলা গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন ধরে কাজ করেছে বলেও তিনি জানান।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুরে কাশেম চেয়ারম্যানের টিলার টং ঘরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে পুলিশ অভিযান চালায় এবং এ অভিযানেই তাকে গ্রেফতার করা হয়।

এ সময় উদ্ধার করা হয় দুইটি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোরা, একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, একটি নীল রংয়ের প্লাষ্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর