Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১২

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আপ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশ আইজিপির পক্ষে প্রজ্ঞাপনে সই করেছেন এডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।

বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তারা

মোহাম্মদ রেজা সারোয়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি, ঢাকা); মোঃ আনিচ উদ্দীন অতিরিক্ত পুলিশ সুপার (র‌্যাব) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম); জাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স, টিআর পদ) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা); নাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (মকসুদপুর সার্কেল, গোপালগঞ্জ) থেকে সহকারী পুলিশ সুপার (র‌্যাব); সুবীর কুমার সাহা সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল, কিশোরগঞ্জ) থেকে সহকারী পুলিশ সুপার (মকসুদপুর সার্কেল, গোপালগঞ্জ); মো. সোহেল মিঞা সহকারী পুলিশ সুপার (নৌ পুলিশ) থেকে সহকারী পুলিশ কমিশনার (জিএমপি, গাজীপুর); মো. আজিজুর রহমান খান সহকারী পুলিশ কমিশনার (কেএমপি, খুলনা) থেকে সহকারী পুলিশ সুপার (রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা) এবং অরূপ রতন সরকার সহকারী পুলিশ কমিশনার (জিএমপি, গাজীপুর) থেকে সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল, নওগাঁ)।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বর এর মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২৭ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

ঢাবিতে ৩ ককটেল বিস্ফোরণ
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৫

আরো

সম্পর্কিত খবর