Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদোন্নতি পেলেন দুদকের ৪৬ জন কর্মচারী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৯

ফাইল ছবি।

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ৪৬ জন কর্মচারীকে জাতীয় বেতন স্কেলের ১৪তম গ্রেডে ‘উচ্চমান সহকারী’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংস্থাটির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ইফতেখার হোসাইন, বগুড়ার মো. আব্দুর রহমান, সিলেটের মো. সোহেল মিয়া, হবিগঞ্জের আল আমীন, পাবনার মো. আতিকুর রহমান, ঢাকা-২-এর মো. শরিফুল ইসলাম, রংপুরের মো. মাইদুল ইসলাম, খুলনার মো. ইমরান হোসাইন, ঢাকা-১-এর তাওহিদুল ইসলাম, কুড়িগ্রামের শিপন রায়, কুষ্টিয়ার মো. জিহাদ আলী, টাঙ্গাইলের মো. মোশারফ হোসেন, মাদারীপুরের মো. ফয়সাল চৌধুরী, চট্টগ্রাম-২-এর মো. শাহাদাত হোসেন, ময়মনসিংহের ইতি রানি সরকার এবং নারায়ণগঞ্জের মো. রাসেল মিয়া অন্তর্ভুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া অন্যান্য জেলা ও আঞ্চলিক কার্যালয় থেকে পদোন্নতি পেয়েছেন যশোরের মাসুদুর রহমান, ঠাকুরগাঁওয়ের আদুরী আক্তার, গাজীপুরের মো. মঞ্জুরুল হক, খুলনার মিলন কুমার বিশ্বাস এবং গোপালগঞ্জের মো. তুষার আলী।

অন্যদিকে প্রধান কার্যালয় থেকে পদোন্নতি প্রাপ্তদের তালিকায় রয়েছেন কামরান হোসেন তপু, মো. মাহফুজুর রহমান, মির্জা সাফি, মনোয়ার হোসেন মুন্না, মো. শহিদ-উজ-জামান, শামসুল আলম চৌধুরী, মো. আরিফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, রিপা সুলতানা, বিলাস চন্দ্র রায়, মাসুদুর রহমান, সুমী আক্তার, মো. আওলাদ হোসেন, প্রসেনজিৎ দাস, শোয়াইব আখতার, আখি আক্তার, মরিয়ম খাতুন, মো. রবিউল ইসলাম, বিশ্বজিত কুমার, সাহাদত হোসেন, তানিয়া সুলতানা, মো. আব্দুল করিম, সায়মা নাসরীন, মো. আশরাফুল ইসলাম এবং মো. আতিকুর রহমান।

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর