Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসিনার ফেরা নিয়ে মন্তব্য, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের এক কার্যালয় আদেশে এই নির্দেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর, ডিএমপি, ঢাকায় সংযুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে না, এখনই দেশে ফিরে আসুক। রাস্তার পুলিশ দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে চলে আসা উচিত। সেনাবাহিনীকে শুধু বলবে ক্যান্টনমেন্টের ভেতরে থাকতে।’

বিজ্ঞাপন

এছাড়াও ওই অডিও রেকর্ডে আরও বিভিন্ন কথা বলতে শোনা যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর অবশেষে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর