Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাঠপর্যায় থেকে সিসি ক্যামেরার তথ্য চেয়ে ইসি’র চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৪

ফাইল ছবি।

ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। এরইমধ্যে এ সংক্রান্ত চিঠি সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

‎ওই চিঠিতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে স্থাপিত ভোটকেন্দ্রসমূহের সিসি ক্যামেরা-সংক্রান্ত তথ্য প্রস্তুত করে হার্ডকপি ও সফট কপি (নিকস ফন্ট) সংযুক্ত আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারদের নিকট হতে সংগ্রহপূর্বক নির্বাচন সহায়তা-৩ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

‎এতে আরও বলা হয়েছে, ‘বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে স্থাপিত সিসি ক্যামেরা অচল থাকলে তা জরুরিভিত্তিতে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র মারফত তাগিদ প্রদান করার জন্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারগণকে অনুরোধ করা হলো।’

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর