ঢাকা: চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে মোট ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি টাকা।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
ব্যাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, এই ১৯ দিনে মোট মোট ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েনে প্রবাসী বাংলাদেশিরা। যা তার আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ের চেয়েছে ৮০ লাখ ডলার বেশি এসেছে এখন পর্যন্ত।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭৭০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সে তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। এর পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।