Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বিটিসিএলের শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৮

মরদেহ। প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিটিসিএলের আরও এক শ্রমিক আহত হন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বারৈয়াঢালা এলাকার হাক্কানি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. ইমরান (২৮)। তিনি বগুড়া জেলার কাহালু থানার দক্ষিণ জামগ্রাম এলাকার নাসির উদ্দিনের ছেলে। আহত শ্রমিকের নাম মো. জাকির হোসেন (৫০)।

কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বারৈয়াঢালায় হাক্কানি ফিলিং স্টেশনের সামনে বিটিসিএলের ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বেপরোয়া গতির বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩১৯৫) বিটিসিএলের শ্রমিক ইমরান ও তাদের মিনি ট্রাকের ড্রাইভার জাকির হোসেনকে সজোরে ধাক্কা দেয়। এতে শ্রমিক ইমরান মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

মিনি ট্রাকের চালক জাকির হোসেনও গুরতর আহত হন। জাকিরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নুরুল আবসার বলেন, ‘সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন

জবি'র ২য় সমাবর্তন ৩০ জানুয়ারি
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯

আরো

সম্পর্কিত খবর