Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: সচিব


২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৯

 

‎সিনিয়র করেসপন্ডেন্ট

‎ঢাকা: দল থেকে বহিষ্কারের দুই মাস পার হলেও গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে স্পিকারের দিকে তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন।

‎সোমবার ২১ সেপ্টেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ‎নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

তিনি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-এর বিষয়ে এখনও সংসদ থেকে কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

‎গত ২০ জুলাই রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রথমে জামায়াতের নেতাকর্মীরা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেন।

বিজ্ঞাপন

‎পরে সংসদ সদস্য নজরুল ইসলাম ফেইসবুকে পোস্টে ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ার কথা জানিয়ে ২২ জুলাই গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। বিরোধী দল এ সিদ্ধান্তের কথা জানিয়ে পরে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

‎এদিকে রোববার রাতে রাজধানীর সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

‎দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে আদালতে হাজির করা হয় সোমবার।

‎বিরাজমান পরিস্থিতিতে গাজী নজরুলের সদস্য পদের বিষয়ে সাংবাদিকরা সবশেষ অগ্রগতি জানতে চান ইসি সচিবের কাছে।

‎আজ ইসি সচিব আখতার আহমেদ বলেন, এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি জানান, জামায়াতে ইসলামী এ বিষয়ে চিঠি দিয়েছিল কিন্তু আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ ইসির নাই। ‎সংসদ সচিবালয় থেকে আমাদের জানানোর বিধান রয়েছে। এখনও চিঠি আসে নি, অপেক্ষা করতে হবে।

‎সচিব জানান, সংসদ নির্বাচন ও গেজেট প্রকাশ পর্যন্ত ইসির কাজ রয়েছে। শপথ ও পরবর্তী বিষয়গুলো সংসদের এখতিয়ারে, ইসির না।

‎সারাবাংলা/এনএল/এসআর

বিজ্ঞাপন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর