Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

হাম। প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩০৫ শিশু।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১৩০৫ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৪ শিশু এবং সন্দেহজনক হামে ১২২১ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮০৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১০৬৩ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৯৬২ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর