Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৪

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা নিয়ে চীনের প্রতিষ্ঠান Zhejiang Weiming Environmental Protection Co. Ltd (WEIMING)-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি ধারণা, বিনিয়োগ কাঠামো এবং বাস্তবায়ন রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বৈঠকে একটি ব্রিফিং উপস্থাপন করা হয়। এ সময় প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগ মডেল, কারিগরি বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী ও চীনের প্রতিষ্ঠানটির প্রতিনিধি দলের সদস্যরা মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

বৈঠকে ঝেজিয়াং ওয়েইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোং লিমিটেড-এর পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর