Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৩

হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইম এবং তারেক রহমান।

হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দফতরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর