Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৭

সাজাপ্রাপ্ত আসামি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি মো. জুয়েল রানাকে (৩৪) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় করা হেরোইন মামলায় জুয়েল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনি সদর মডেল থানার মাদক ব্যবসায়ীদের তালিকায় ২ নম্বর আসামি হিসেবে রয়েছেন।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদক ও গ্রেফতারি পরোয়ানা তামিলের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জুয়েল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশের ৭ কর্মকর্তা বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

আরো

সম্পর্কিত খবর