Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন: শফিকুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৪

বক্তব্য রাখছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

ঢাকা: প্রধানমন্ত্রী জনগণের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দেন তা সঠিক সময় বাস্তবায়ন করেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় বনশ্রী-আফতাব নগরের যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত জীবনযাত্রার লক্ষ্যে নির্মিত আফতাবনগর বনশ্রী ২ নং স্টিল ফুড ব্রিজ উদ্বোধনকালে প্রশাসক এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন এবং আমরা সহযোগিতা করছি। আফতাবনগর বনশ্রী জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজতর ও স্কুল কলেজের নিরাপদে যাতায়াত এবং যানজট নিরসনের জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিএনসিসি ব্রিজ ৩টি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।’

বিজ্ঞাপন

ডিএনসিসি প্রশাসক জানান, অন্য দুটি ব্রিজের জন্য ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে বহন করায় বিলম্ব হচ্ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি দিয়ে জনগণের চলাচল ও স্কুল কলেজের নিরাপদ যাতায়াতের জন্য ২ নং স্টিল ব্রিজ নির্মাণ কাজ হাতে নেওয়া হয় এবং দ্রুত বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজ এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

তিনি বলেন, ‘দৃষ্টিনন্দন এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীর। এলাকাবাসী যাতে এই খালে ময়লা আবর্জনা না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। ডিএনসিসি এই খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। এই খাল পরিষ্কার, সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে এলাকা পর্যটন শিল্পে পরিণত হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মূল সড়কে যানজট নিরসন এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালীন বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এই ব্রিজের পাশে আরও দুটি স্থায়ী ব্রিজের কাজ চলমান রয়েছে, যা দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।’

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রশাসক বলেন, ‘শুধু গাছ লাগালেই শহর সুন্দর হবে না, পরিবেশ পরিষ্কার রাখাই প্রথম শর্ত। তাই আফতাব নগর ও বনশ্রী নগরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিচ্ছন্ন হাজা গড়ার লক্ষ্যে উত্তর সিটি করপোরেশনকে সহযোগিতার অনুরোধ।’

উল্লেখ্য, ডিএনসিসি’র অর্থায়নে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে ৮৯.৫৪ কোটি টাকা ব্যয়ে আইডিয়াল স্কুল সংলগ্ন ১ নং ব্রিজ (১৫.৪০ মিটার প্রস্থ ৩৮ মিটার দৈর্ঘ্য), ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নং ব্রিজ (৩.৮০ মিটার প্রস্থ ৪২ মিটার দৈর্ঘ্য) ও মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নং ব্রিজ (১৫.৪০ মিটার প্রস্থ ৪৯ মিটার দৈর্ঘ্য) প্রকল্পের আওতায় ২ নং স্টিল ব্রিজ আজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস ও প্রকল্প পরিচালকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চাঁদা না পেয়ে ঠিকাদারকে হাতুড়িপেটা
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০

আরো

সম্পর্কিত খবর