Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাওরান বাজারে ছুরিকাঘাত অবস্থায় ছিনতাইকারীকে মারধর পথচারীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর কাওরান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইয়ের সময় এক পথচারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক ছিনতাইকারীর বিরুদ্ধে। তবে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও ছিনতাইকারীকে ছাড়েন নি ভুক্তভোগী। আহত অবস্থায়ই ওই ছিনতাইকারীকে মারধর করতে দেখা যায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী ও ছিনতাইকারীর প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় ওই পথচারীকে ছুরিকাঘাত করেন এক ব্যক্তি। এতে তিনি গুরুতর আহত হন। তবে আহত অবস্থাতেই তিনি ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তি অন্য একজনকে মারধর করছেন। যিনি মারধর করছেন তার শরীর রক্তে ভিজা, পিঠে ছুরিকাঘাত ও জামা ছিরা। পাশে থাকা আরও ২-৩ জন ব্যক্তি ছিনতাইকারী বলে মfরধর করতে থাকে। যে ব্যক্তিকে মfরধর করা হচ্ছে- তার পড়নে জিনসের প্যান্ট ও গেঞ্জি।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মনিরুজ্জামন বলেন, ছিনতাইকারী বলবো না, যাকে মারধর করা হয়েছে সে মাদকসেবী। এ ঘটনায় ওই মাদকসেবীকে আটক করেছি। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কথার কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর