Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চকবাজারে ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৮

ঢাকা: রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় ৭তলা আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে আলিফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজারের বাসায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।

হাসপাতালে মৃত আলিফের বড় ভাই মো. শাওন আহমেদ বলেন, চকবাজার পূর্ব ইসলামবাগ বউবাজারের তাদের বাসা। বাবার নাম মো. কবির হোসেন। আলিফ ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

তিনি আরও বলেন, দুপুরে আলিফ বাসার ৭তলার ছাদে খেলা করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। এরপর আহত অবস্থায় আলিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর